- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ০২:১৭ পিএম
কুমিল্লা'য় জুলাই শহীদ দিবসে প্রশাসন-রাজনৈতিক নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ
আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।
জুলাই শহীদদের স্মরণে মোনাজাত পর্বের মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, কেন্দ্রীয় কারাগার, জেলা পরিষদ, ফায়ার সার্ভিস, গণর্ফূত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুমিল্লা জেলার কর্মকর্তাসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও কুমিল্লা মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি জেলা ও মহানগর শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
বিপ্লবী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম জুলাই যোদ্ধা তানভীর আহমেদ বলেন, নিবেদন দেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। ছোট্ট জেলা কুমিল্লা জেলায় অনেক মা তার প্রিয় সন্তানদের হারিয়েছেন। জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, যা জেলার মানুষের জন্য যেমন বেদনার, তেমনি গৌরবেরও।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!