শিরোনামঃ

কুমিল্লা'য় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সম্রাট আটক



আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি//


কুমিল্লার দাউদকান্দির থৈরখোলা এলাকায়  বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ মাহবুব সম্রাট নামে একজনকে গ্রেপ্তার করেছে  দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।


বুধবার (২২জুলাই) বিকেলে উপজেলার থৈরখোলা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী সম্রাটকে গ্রেপ্তার করে।


আটককৃত আসামী মাহবুব সম্রাট (৩৪) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে এবং গত বছরের ২৫ জুলাই রাত ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে শীর্ষ সন্ত্রাসী মাহবুব সম্রাটের গুলিতে নিহত হন আপন ছোট ভাই মামুন সম্রাট।


বুধবার (২২ জুলাই)  সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ইব্রাহিম খলিল এসব তথ্য জানান, তিনি বলেন আপন ছোট ভাই আটকৃত মাহবুব সম্রাটের গুলিতে তার আপন ছোট ভাই মামুন সম্রাট ঘটনাস্থলে মারা যায়।


তিনি আরো জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস চাষ প্রকল্প অফিসের নিকটে রায়পুর টু মালিগাঁও রাস্তার পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর দাড়িয়ে থাকা মাহাবুব সম্রাট পুলিশের গাড়ি দেখে দ্রুত দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিল । এসময় পুলিশ সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে  তার কোমর থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। আটককৃত মাহবুব সম্রাটের  নামে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ গণমাধ্যমকে জানান, অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিরোধে পুলিশের অবস্থান সক্রিয় থাকবে।  দাউদকান্দি মডেল থানার পুলিশ সদস্যরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণেও অভিযান অব্যাহত রেখেছে।




এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?