- প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ০৮:৪৯ এএম
কুমিল্লা সিটিতে কুসিক'র অভিযানে ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান ও হকার বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
কুমিল্লা নগরীর যানজট হ্রাস পেতে- ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল সহজ করন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোররশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইউ)মোহাম্মদ মামুন।
তিনি বলেন, কয়েকদিন ধরে নগরীর যানজট কমাতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলছে। ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।
সিইউ মামুন বলেন, “সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা মাঠে গিয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। বারবার সতর্ক করার পরও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তদন্তে অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”
এর আগে অভিযানে রানীরবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের অন্তত ৩০টি ভ্যান জব্দ করা হয়। একই অভিযানে একটি ভবনের পার্কিংয়ে হকারদের ভ্যান রাখার জায়গা দেওয়ার অভিযোগে ভবন মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!