- প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৬:৪১ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৮
রিয়াজুল হক সাগর, রংপুর ।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আওয়ামী লীগের ফ্যাসিস্টসহ ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পৃথক একটি মামলায় ২ জন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫৮), পিতা– মৃত আঃ সোবাহান তাকে নাশকতা সৃষ্টির অভিযোগে ফ্যাসিস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পাথরডুবি ইউনিয়নের বেল্লালের ছেলে মোঃ শরিফুল ইসলাম, জামাল উদ্দিনের মেয়ে ছামিরন বেগম শিমু, জয়মনিরহাট ইউনিয়নের মৃত আঃ আজিজের ছেলে বেলাল হোসেন তারা দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি।
এছাড়া উত্তরছাট গোপালপুর এর মৃত রিয়াজুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। দক্ষিণ ধলডাঙ্গার মোঃ আঃ করিমের ছেলে ফরহাদ হোসেনকে একটি গরু চুরির মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি ভূরুঙ্গামারী থানা এলাকায় এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একটি পৃথক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মিলন শেখের স্ত্রী মোছাঃ খুসি বেগম (২০),
এবং এলাচু শেখের ছেলে মোঃ মিলন শেখ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!