- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ০৬:০৯ পিএম
করবো কাজ, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ-প্রধানমন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি’র সকল রাজনীতির উৎস জনগণ।এই জনগণের সমর্থন যতক্ষন বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ বিএনপি কোন বাঁধা মানবেনা।দেশকে এগিয়ে নিতে দলমত, ধর্মন-বর্ন, শ্রেনী-পেশা নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট মাঠে ফ্যামিল কার্ডের সুবিধাবোগী পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা কথা বলি যে, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই ভাবে “করবো কাজ, গড়বো দেশ, সবার জন্যও বাংলাদেশ” আমরা বলি।
সবাই যেন আমরা আগামী দিনে একটু ভাল থাকতে পারি।সবাই যেন আমরা একটু ভাল ভাবে চলতে পারি।সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যে ও উদ্দেশ্যে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যদি ধৈর্য্যশীল হই, আমরা যদি সকলে ধৈর্য্য সহকারে চলি তাহলে আমরা এই দেশটাকে প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।আমরা যে যেই ধর্মের হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতো।কাজেই বর্তমান হোক বা ভবিষ্যতে হোক আমরা চাই সকল ধর্মের মানুষ এক সঙ্গে মিলে, কোন ভেদাভেদ না করে সকলকে মানবিকতার দিক বিচার করে আমরা এই দেশকে পুর্নগঠন করতে চাই।আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই।
এরআগে তিনি সকাল দশটায় বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল খাল পুন:খননের দুইপাশে বৃক্ষরোপনের উদ্বোধন করেন। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহবায়ক শামীম খলিফা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে দোয়া-মোনাজাত অনুষ্টিত হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসায় টানা বৃষ্টির কারণে শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়লেও...
-
বরিশাল সফরকালে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড....
-
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত দীর্ঘসূত্রতায় আটকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!