- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০৩:৫৮ পিএম
কোটালীপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
আজ বুধবার (৩০ জুলাই) সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এসময় সড়ক ও জনপদ বিভাগের জায়গার উপর অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এতে সড়ক ও জনপদ বিভাগের ২ একর জমি দখল মুক্ত করা হলো। এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে ব্যবসায়ীরা তাদের মালামাল সড়িয়ে নিয়েছেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ধনের অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা এসব স্থাপনা সড়িয়ে নিতে মাইকিং করেছিলাম। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মালামাল সড়িয়ে নেয়।
সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, আমাদের চলমান অভিযানের অংশ হিসেবে কোটালীপাড়ায় অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!