- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ০৬:৪৩ পিএম
কোটালীপাড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২৮ জুলাই) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বরিবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (২৮ জুলাই) বিকালে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।
ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১’শ ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫’শ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামীকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!