- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ০৩:২০ পিএম
কনসাল্টটেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি
সামাজিক উন্নয়ন সংস্থা (সাস) দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায়, “মৎস্যজীবী নারী, বিশেষভাবে মান্থা সম্প্রদায়ের নারীদের তথ্য সমৃদ্ধি ও অন্তর্ভুক্তি” প্রকল্পের আওতায় একটি কার্যকর অ্যাডভোকেসি টুলকিট প্রস্তুত করা হচ্ছে।
এই টুলকিটের মূল উদ্দেশ্য হলো—মৎস্যজীবী নারী, বিশেষত মান্থা সম্প্রদায়ের সদস্যদের সক্রিয়ভাবে অ্যাডভোকেসি কার্যক্রমে যুক্ত করা, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার নিশ্চিত করা।
এই প্রেক্ষাপটে, সামাজিক উন্নয়ন সংস্থা (সাস) একজন দক্ষ, অভিজ্ঞ এবং সৃজনশীল কনসাল্টটেন্ট খুঁজছে, যিনি টুলকিট প্রস্তুতের সম্পূর্ণ প্রক্রিয়ায় সহযোগিতা করতে সক্ষম হবেন।
আবেদন পদ্ধতি:
আগ্রহী কনসাল্টটেন্টকে নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন জমা দিতে অনুরোধ করা যাচ্ছে
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৫
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: অ্যাডভোকেসি বিশেষজ্ঞ , সামাজিক উন্নয়ন সংস্থা (সাস), মিলি মঞ্জিল, রশিদ বাগলেন,
সিএন্ডবি রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ।
অথবা সফট কপি পাঠাতে পারেন ইমেইলে: sus_barisal@yahoo.com
আবেদনপত্রের খামে অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনাম (Consultancy for Advocacy Toolkit Development) উল্লেখ করতে হবে।
ToR (Terms of Reference) দেখতে ক্লিক করুন: https://tinyurl.com/4ww3e5nu
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!