- নিউজ ডেস্ক
- প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ০১:২৩ পিএম
কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে উত্তেজনা, গালাগাল ও হাতাহাতির অভিযোগ
বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব জাওয়াদ নির্ঝর।
জাওয়াদ নির্ঝরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ‘লাল বদর’ বলে গালাগাল করেন এবং একপর্যায়ে তার দিকে তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পাশাপাশি এ বিষয়ে মোশাররফ করিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সরকারি ব্রজমোহন কলেজ সংসদের ১৯তম সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাজী মারজানকে সভাপতি, অর্ণব রায়কে...
-
সোহাগ হাওলাদার, বরগুনা :ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের চরম সংকট এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে বরগুনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!