- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৩ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে “ডিজিটাল দুনিয়ায় নারীর সুরক্ষা” বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান
খুবি প্রতিনিধি, সোহান সাকিব :
সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট এর উদ্যোগে ও বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে "ডিজিটাল দুনিয়ায় নারীর সুরক্ষা" বিষয়ক ছোট চলচ্চিত্র ও রিল কনটেস্ট ২০২৫ এর প্রতিযোগী বিজয়ীদের সম্মাননা প্রদান এবং চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে।
আজ ২৪ শে সেপ্টেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে চলচ্চিত্র প্রদর্শনী ও প্রতিযোগী বিজয়ীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনটির পরিচালনায় সার্বিক সহায়তা করে খুলনা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন মবিনুল ইসলাম মবিন, স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন শিমুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারস এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিকুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন, সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন, এবং কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত বলেন, "বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বিষয়ের সাক্ষী হচ্ছে ঠিক তেমনভাবে গুজব ছড়ানোর মাধ্যমে সামাজিক ও নৈতিক অবক্ষয় হচ্ছে।
তিনি আরো বলেন, সাকমিডে'র এমন কর্মসূচি আসলেই সময়োপযোগী পদক্ষেপ। তাদের এমন কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই।"
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করা দলগুলোর মধ্য থেকে পাঁচটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। যেখানে প্রথম স্থান অর্জন করেন 'টিম সিল্ড (Team Shield)'। দলের সদস্যরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাতুল খান, তানিয়া তাবাসসুম ও মোঃ আব্দুর রায়হান।
এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে খুলনা প্রকৌশলী ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের 'টিম মুক্ত করো ভয়' ও খুলনা বিশ্ববিদ্যালয়ের 'টিম ব্লক (Team Block)'।
প্রথম স্থান অর্জনকারী দলের সদস্য রাতুল খান বলেন, "বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও গুজব সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। সঠিক তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং তরুণদের ইতিবাচক কনটেন্ট নির্মাণে উৎসাহিত করতে হবে। তারা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা যদি সচেতন হয় তবে পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত সবাই উপকৃত হবে।"
এই চলচ্চিত্র প্রদর্শনী ও প্রতিযোগী বিজয়ীদের সম্মাননা অনুষ্ঠানটি সাকমিডে'র “ডিজিটাল হুমকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মী, ছাত্রী ও কমিউনিটি নারীদের সচেতনতা বৃদ্ধি” প্রকল্পের অংশ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণী ও নারীদের মধ্যে ডিজিটাল শিক্ষা, তথ্য যাচাই ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!