- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১০:০১ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ মার্কেটিং ডে' উদযাপন
খুবি প্রতিনিধি,সোহান সাকিব:
"বাংলাদেশ মার্কেটিং ডে" উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আজ ১৬ই অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক বিল্ডিং থেকে হাদী চত্ত্বর পর্যন্ত র্যালি এবং পরবর্তী কেক কাটার মাধ্যমে "বাংলাদেশ মার্কেটিং ডে" দিবসটি উদযাপন করা হয়।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানুল্লাহ হলের সম্মানিত প্রভোস্ট প্রফেসর ড. শরীফ মোহাম্মদ খান। এসময় তিনি বলেন, বর্তমানে যারা মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছেন তারা একচুয়াল মার্কেটিং প্রফেশনাল না, যার ফলে তার পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হন। তাই মার্কেটিং করার জন্য মার্কেটিং ডিগ্রি অর্জন করে, মার্কেটর হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতে আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা হক সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা 'বাংলাদেশ মার্কেটিং ডে' এবং মার্কেটিং এর গুরুত্বপূর্ণ দিকে নিয়ে নানাবিধ আলোচনা করেন।
এ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নর্দান, নর্থ ওয়েস্টার্ন ও খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষর্থীরা অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!