- প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ০৯:১৭ এএম
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ এপ্রিল (সোমবার) প্রকাশিত এ তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল তফসিল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ২৮ এপ্রিল সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে একাডেমিক ভবন-৩ এর ৩০৬ নম্বর কক্ষ থেকে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে।
এছাড়া ২৯ এপ্রিল বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, যা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!