- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৬ পিএম
খুবিতে ‘অন্তঃডিসিপ্লিন হাদি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
খুবি প্রতিনিধি,সোহান সাকিব:
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের (২২ ব্যাচ) উদ্যোগে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ‘অন্তঃডিসিপ্লিন হাদি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড: মো: নবিউল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, এ ধরণের টুর্নামেন্টের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের পাশাপাশি ডিসিপ্লিনের সিনিয়র-জুনিয়র সুসম্পর্ক তৈরি অপরিহার্য। তাই খেলা চলাকালীন শিক্ষার্থীদের সহাদ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে, যাতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যা হাদ্বির প্রতি অসম্মান জনক বলে বিবেচিত হয়।
এছাড়াও গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং আজ সকাল ১০ টায় উদ্বোধনী ম্যাচে ডিসিপ্লিনের ২১ ব্যাচ ও ২৫ ব্যাচ মুখোমুখি হয়।
তাছাড়াও আয়োজকরা জানান, প্রয়াত হাদির স্মৃতিকে সম্মান জানাতেই ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রতিবছরই এ অন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে, যা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এসময় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!