- প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ০৮:৩৩ এএম
খুবিতে জুলাই আন্দোলন বিরোধীদের অনুসন্ধানে তথ্য সংগ্রহ
খুবি প্রতিনিধি, সোহান সাকিব :
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জুলাই'২৪ বিপ্লব সময়কালীন বিপ্লববিরোধী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ভূমিকা অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছেন। গত ২১ সেপ্টেম্বর (রবিবার) তারিখে
অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৩তম সভার সিদ্ধান্ত নং ৫৭ মোতাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে বিরোধী চিহ্নিতকরণে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে। তিনি বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ শেষ হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সুশাসন রক্ষায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কে কী ভূমিকা পালন করেছে, তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রতিবেদন দাখিল করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ২৪ বিপ্লব সময়কালীন বিরোধীদের কর্মকাণ্ডসংক্রান্ত প্রমাণাদি, ডকুমেন্ট, ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র আগামী ২৮ অক্টোবরের মধ্যে দপ্তরে জমা দিতে হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!