- প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ০৩:৩৮ পিএম
গোপালগঞ্জে মঁতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শস করলেন সাংসদ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মঁতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তীর্থধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ী পরিদর্শন করেছে স্থানীয় সংসদ।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) সকালে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তীর্থধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ী যান। পরে তারা ঠাকুর বাড়ির বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এই স্নানোৎসব অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে শেষ সকার লক্ষ্যে মত বিনিময় সভা করেন। এসময় ঠাকুর বাড়ির উত্তরসূরী পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুর উপস্থিত ছিলেন।
পরে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, স্নানোৎসব ও মেলার শেষ করতে প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে সিসি টিভি বসানো হচ্ছে। এসময় সব ধরনের সহায়োগিতার আশ্বাস দেন তিনি।
আগামী ১৬ মার্চ সকাল সাড়ে আটটায় স্নান শুরু হয়ে চলবে পরের দিন ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় পর্যন্ত। তবে মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!