- প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ০৩:৫০ পিএম
গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে গলাচিপা পৌরসভার খেয়াঘাট থেকে শুরু হয়ে খালটির কলেজ পাড়া পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে। খালের দুই পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক।
জানা গেছে, জনস্বার্থে সেচ ব্যবস্থা চালু করার লক্ষ্যে গলাচিপা পৌর এলাকার গলাচিপা-উলানিয়ার ৮ কিলোমিটার দীর্ঘ খালটি পুণঃখনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইতিমধ্যে খালটির গলাচিপা পৌর এলাকার থানা সংলগ্ন এলাকায় দুই কপাটের সুুইসগেটের কাজও চলমান রয়েছে। এ খালটির দুই পাড়ে অসংখ্য মানুষ অবৈধ স্থাপনা করে বসবাস করে আসছেন। খালটি ৮ কিলোমিটার দীর্ঘ হলেও আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক বলেন, আপনারা জানেন পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নির্দেশে আমি উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ খালটিতে যে অবৈধ স্থাপনা রয়েছে এতে সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!