- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ০৭:১০ পিএম
খেলোয়াড় নিলামের মধ্য দিয়ে যবিপ্রবিতে পর্দা উঠলো এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫
যবিপ্রবি প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খেলোয়ার নিলামসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে এবং এআইএস ক্লাবের সহযোগিতায় পর্দা উঠলো “এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫”।
আজ রবিবার ১২ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে “এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫” এর শুভ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। হার বা জিত গুরুত্বপূর্ণ নয়, খেলায় অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং এই ধরনের কো- কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের জন্য খুবই দরকারি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রীকভাবে মানসম্পন্ন ও দক্ষ জনশক্তি তৈরিতে এধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ শাহাজুল ইসলাম, ডঃ মোঃ মেহেদী হাসান ,সহকারী অধ্যাপক তরুণ সেন , প্রভাষক ফজলুল রহমানসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী মোঃ অলিফ আহমেদ ও অপূর্ব সরকার।
এআইএস ক্লাবের সভাপতি ইশতিয়াক আহমেদ সিয়াম এর সার্বিক সহযোগিতায় নিলামে অংশগ্রহণ করে চারটি দল। তারা হলো ডেবিট ডায়নামোস, ক্রেডিট কিংস, রেভিনিউ রেঞ্জার্স এবং অডিট অ্যাভেঞ্জারস।
“এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫” এর অন্তর্ভুক্ত খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, কার্ড, বল নিক্ষেপ, পেনাল্টি শুট, লুডু এবং পিলো পাসিং।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!