- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৯:০০ পিএম
খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমির ফিরিয়ে আনার দাবি
ঐতিহ্যবাহী হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমির পুনরায় ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।
বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘির কুমির বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
সম্প্রতি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেও দীর্ঘদিনের এই ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!