- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১০:২৬ পিএম
কেশবপুরের কপালিয়া বাজারে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা।
রুস্তম ফারাজী , কেশবপুর উপজেলা প্রতিনিধি :
মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে কেশবপুরের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রানা প্রতাপ (৪৫)। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধিঃ‘জিয়ানগর’ নামে ফিরছে ইন্দুরকানী উপজেলা‘জিয়ানগর উপজেলা’ উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে...
-
যবিপ্রবি প্রতিনিধি:শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!