- প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:১৫ এএম
কেশবপুরে সুবিধাবঞ্চিত ৫০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দিল ভাব বাংলাদেশ
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি
কেশবপুরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই স্কুল ড্রেস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
ভাব বাংলাদেশের পক্ষ থেকে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ওই স্কুল ড্রেস দেওয়া হয়। স্কুল ড্রেস বিতরণকালে উপস্থিত ছিলেন, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রাসেল, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজু, ভাব বাংলাদেশের স্বেচ্ছাসেবী শাহনাজ আফরোজ প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!