- প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৩৩ পিএম
কেশবপুরে সাংবাদিকের বাড়ির টিউবওয়েলের মাথা চুরি।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের সাংবাদিক সিদ্দিকুর রহমান এর বাড়ির টিউবওয়েলের মাথা চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের বাড়িতে বসানো ডিপ টিউবওয়েল এর মাথা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা । এ ঘটনায় কেশবপুর থানার পাঁজিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মামুন হোসেন কে জানানো হয়েছে। সাংবাদিক সিদ্দিকুর রহমান কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খোলা কাগজ ও দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি। স্থানীয় নেশাখোরদের দারা এ ধরনের চুরির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজনের ধারনা। এ ছাড়াও প্রতিনিয়ত পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও টিউবওয়েলের মাথা, ডিপ টিউবওয়েল মাথা চুরির ঘটনা বেড়েই চলেছে এবং এলাকায় এধরনের চুরির ঘটনা ঘটেই চলছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!