- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৮:০৮ পিএম
কেশবপুরে মাদ্রাসা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসা।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ ইং উপলক্ষে যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে মানসম্মত দ্বীনি ও সাধারণ শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার গুণগত মান, পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এ সম্মাননা অর্জন করে।
এ উপলক্ষে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক বলেন,
“এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না।
এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা রেকসোনা খাতুনের দিকনির্দেশনা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ বিষয়ে ১০ম শ্রেণির ছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায়,
১০ম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন বলেন,“আমাদের মাদ্রাসা উপজেলা শ্রেষ্ঠ হওয়ায় আমরা খুবই আনন্দিত। আমাদের শিক্ষকরা খুব যত্ন নিয়ে
পড়ান এবং পরীক্ষার জন্য নিয়মিত দিকনির্দেশনা দেন। এই প্রতিষ্ঠানের ছাত্রী হতে পেরে আমরা গর্বিত।”
একই শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার বলেন, “এখানে আমরা দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও সুন্দরভাবে পাচ্ছি। শিক্ষকদের আন্তরিকতা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ আমাদের ভালো ফল করতে সাহায্য করছে। এই অর্জন আমাদের আরও ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা দেবে।”
অপর ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, “আমাদের মাদ্রাসা শুধু পড়ালেখা নয়, নৈতিক শিক্ষা ও আদব-আখলাক শেখায়। উপজেলা শ্রেষ্ঠ হওয়ার খবরে আমরা সবাই খুব খুশি এবং ভবিষ্যতে মাদ্রাসার সুনাম আরও বাড়াতে চাই।”
এ বিষয়ে অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন,“বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের এলাকার গর্ব। এখানে আমাদের মেয়েরা নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন পরিবেশে দ্বীনি ও সাধারণ শিক্ষা পাচ্ছে। শিক্ষকরা অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করেন, যা সত্যিই প্রশংসনীয়।”
তারা আরও বলেন,“উপজেলা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি প্রমাণ করে যে, গ্রাম পর্যায়ের একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানও সঠিক ব্যবস্থাপনা ও আন্তরিকতার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা জানান, এই স্বীকৃতি আগামী দিনে শিক্ষার মান আরও উন্নয়নে নতুন উদ্দীপনা যোগাবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি জেলা ও জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!