- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ০৪:০৭ পিএম
কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার গোলাঘাটা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় মোটা অঙ্কের অর্থ লেনদেন এবং তা সংশ্লিষ্টদের মধ্যে ভাগবাটোয়ারার অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিয়োগ বোর্ড বাতিল ও তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর গ্রামে অবস্থিত গোলাঘাটা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মীর একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিল। গত বছরের ২৮ ডিসেম্বর ওই পদে নিয়োগের জন্য একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির পর আটজন প্রার্থী আবেদন করেন। অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়ার সময় মাদ্রাসার নামে জমি ক্রয়ের কথা বলে এক প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকা গ্রহণ করা হয়। পরে গত ১৪ এপ্রিল গোপনে নিয়োগ বোর্ড বসিয়ে ওই প্রার্থীকে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, এ অর্থ মাদ্রাসার সুপার, ম্যানেজিং কমিটির সভাপতি এবং কমিটির কয়েকজন সদস্যের মধ্যে ভাগবাটোয়ারা করা হয়েছে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরফাবাদ গ্রামের বাসিন্দা আকবর আলী বলেন, “পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের জন্য ১৪ লাখ টাকা নেওয়া হয়েছে বলে তথ্য-প্রমাণ রয়েছে। বিষয়টি তদন্ত করে নিয়োগ বোর্ড বাতিল করা উচিত।”মাদ্রাসার দাতা সদস্য মাস্টার আব্দুল জলিল বলেন, “ম্যানেজিং কমিটির অধিকাংশ সদস্যকে না জানিয়ে গোপনে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি পুনঃতদন্ত হওয়া প্রয়োজন। তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার সুপার গোলাম আজম। তিনি বলেন, “পরিচ্ছন্নতা কর্মী পদে আটজন আবেদন করেছিলেন। বিধি অনুযায়ী গত ১৪ এপ্রিল নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে এবং নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। মাদ্রাসার সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুও অভিযোগ নাকচ করে বলেন, “বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগে কোনো অনিয়ম হয়নি।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ বলেন, “বিধি অনুযায়ী নিয়োগ বোর্ডের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের নামে কোনো ধরনের অর্থ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!