শিরোনামঃ

কেশবপুরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।



রুস্তম ফারাজী, কেশবপুর।


যশোরের কেশবপুরে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যে সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। এর ফলে কৃষকদের চাষাবাদের প্রাথমিক ব্যয় কমবে এবং তারা অধিক পরিমাণ জমিতে সরিষা ও মসুরের আবাদে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।

কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন উপকরণ সহায়তা প্রদান করা হলে একদিকে যেমন ফসলের আবাদ বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনি স্থানীয় পর্যায়ে কৃষি অর্থনীতিও আরও গতিশীল হবে। পাশাপাশি ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো এবং ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের কৃষিবান্ধব এ উদ্যোগের সুফল তৃণমূল পর্যায়ের প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কেশবপুরে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?