- প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১ পিএম
কেশবপুরে খাদ্যে ভেজালের অভিযোগে বিক্রেতা প্রশাসনের জালে আটকা।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার সকালে কেশবপুর পৌর শহরের শ্রীগঞ্জ পুরাতন ব্রীজের মাথায় গরুর পঁচা মাংস ও নষ্ট চর্বি বিক্রির অভিযোগ উঠেছে।
এসময় অনেক দিনের পুরাতন গরুর মাংসের নষ্ট চর্বি আনুমানিক ১ কেজি বিক্রি করার অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ ইং অনুযায়ী অভিযোগে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা রেকসোনা খাতুন বাজারের মাংস ব্যবসায়ী জাকির হোসেন নামক এক ব্যক্তি কে ৫০০০ /(পাঁচ হাজার) টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং পঁচা মাংস ও নষ্ট চর্বি জব্দ করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব অলকেশ সরকার ও পৌর সেনিটারি ইন্সপেক্টর সুজয় বিশ্বাস সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান জনস্বার্থে উপজেলা প্রশাসনের অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!