- প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১০:২২ পিএম
কেশবপুরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো খোপদহি আই,পি, এম কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
কেশবপুরে উৎসবমুখর পরিবেশে খোপদহি আই,পি, এম কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শুক্রবার দিনব্যাপী ভান্ডারখোলা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির পরিচালক এম,এম সাজ্জাত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের খানের সঞ্চালনায় আলোচনা সভা, লটারি, দলনেতাদের প্রশিক্ষণ, মধ্যাহ্নভোজ, খেলাধুলা, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাছিমা খাতুন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সমিতির আইন ও প্রশাসন উপদেষ্টা এডভোকেট ওজিয়ার রহমান, শিক্ষা ও ত্রাণ উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম আজাদ, সামাজিক ও পরিবেশ উপদেষ্টা সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, প্রচার ভ্রমণ উপদেষ্টা আছানুর রহমান, ধর্ম ও শরিয়াহ উপদেষ্টা মাওলানা আলফাজুর রহমান, ক্রিয়া ও সাংস্কৃতিক উপদেষ্টা এস এম আবু তাহের এবং বিনিয়োগ ও সমন্বয়কারী উপদেষ্টা আসাদুজ্জামান সরদার।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!