- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ০৮:২০ পিএম
কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত গৌরনদীর আরাফাত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বাবা জামায়াত ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী হওয়া সত্বেও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কঠোর আনুগত্য থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক মেধাবী ছাত্রনেতা আরাফাত বিল্লাহ খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আরাফাতকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।
জানা গেছে, কেন্দ্রীয় যুবদলে পদ পাওয়া আরাফাত বিল্লাহ বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ ধরে কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রদলের কমিটিতে তিনি স্কুল বিষয়ক সম্পাদক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বাবা কামরুল ইসলাম খান বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন। বাবা প্রার্থী হওয়া সত্বেও জাতীয়তাবাদী দলের প্রতি আনুগত্য আরাফাত বিল্লাহ প্রকাশ্যে জনসভায় বিএনপি প্রার্থীর পক্ষে অবস্থান নেন এবং জনসভায় ধানের শীষে ভোট চেয়ে দেশব্যাপী আলোচিত হয়েছিলেন। অপরদিকে গৌরনদীর বাসিন্দা আরাফাত বিল্লাহ কেন্দ্রীয় যুবদলের কমিটিতে পদ পাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!