- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৮:৪৪ পিএম
জুলাইয়ে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ-মিছিল, স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি:
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মী, জুমার নামাজ পড়তে বাধা দেওয়া ও উস্কানীদাতা শিক্ষকদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণির আশ্বাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিরেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ আগষ্ট) দুপুর ২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল নিয়ে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়ক থেকে প্রশাসনিক ভবনে যায়। বিক্ষোভ-মিছিলের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে অংশগ্রহণ করতে স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণি শিক্ষার্থীদের দাবির মুখে পড়েন এবং আশ্বাস দেন জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মী ও জুলাইয়ে উস্কানীদাতা শিক্ষকদের সুস্পষ্ট ডকুমেন্টস সরবরাহ করলে দ্রুতই বিচারের আওতায় আনবেন। আশ্বাস পরবর্তীতে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ-মিছিল শেষ করে।
বিক্ষোভ-মিছিলে শিক্ষার্থীরা বলেন, যারা অতীতে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিল, ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সরাসরি জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত থেকেও হলে অবস্থান করছে। আজকের রিজেন্ট বোর্ডের মিটিং থেকে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত দেখতে চাই।এছাড়া ড. ফিরোজ কবির ও সুজন চৌধুরীর মতো শিক্ষক যাঁরা জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতা করছিল অনতিবিলম্বে তাদের কে স্থায়ী বহিষ্কার করতে হবে।
২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ,আওয়ামীলীগের দোসরদের বহিষ্কার করতে হবে। নতুবা আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবো। গত এক বছর আমরা অনেক পায়তারা দেখেছি, এবার যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হবো।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!