- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ০৮:২৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গোবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল
গোবিপ্রবি প্রতিনিধি: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১৯ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন সম্পন্ন হয়।
এই মিলাদ মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ বলেন, "জুলাই ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহতালা তাদের মাফ করে দিক। আর যারা আহত হয়েছেন, আল্লাহতালা তাদের সুস্থ করে দিক। দোয়া করি তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাদের এই ত্যাগ মনে রেখে বাংলাদেশ বিনির্মানে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে, সার্বভৌম্যতের স্বার্থে বাংলাদেশী জাতীয়তাবাদ ছিলো, আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।"
গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন,"দীর্ঘ ১৬ বছর আন্দোলনের সর্বোচ্চ রূপরেখা হিসেবে প্রকাশ পায় জুলাই আগস্ট আন্দোলন।বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে এ আন্দোলনে বহু-শিক্ষার্থী পঙ্গুত্ববরণ ও শহীদ হয়েছে। চট্টগ্রামে ওয়াসিম ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।"
এসময় শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!