- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০৫:৩৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বামনায় ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল
মাসুদ রেজা ফয়সালঃ
আজ ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে বরগুনার বামনা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান”-এর বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি আইএবি কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে অবস্থিত শহীদ সৃতি সৌধের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুবহান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি মিজানুর রহমান ফয়েজ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ ইসমাইল হোসেন, সেক্রেটারি, বামনা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আলোচনায় বক্তারা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস, গুরুত্ব এবং বর্তমান প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!