- প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১০:২৩ এএম
জরিমানায় মুক্ত চার জাটকা বিক্রেতা
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের হিজলায় যৌথ অভিযান চালিয়ে জাটকাসহ চারজন বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বান্দের বাজার, মৌলভীরহাট ও দূর্গাপুর বাজারে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোষ্ট গার্ডের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের চীফ পেটি অফিসার মো. মাইনুদ্দিন খান। তথ্যের সত্যতা নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-আটককৃতদের ভ্রাম্যমান আদালতে ১৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৩০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!