- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ০৯:৩৮ এএম
জনগণের ভোট দেয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে : রংপুরে গয়েশ্বর চন্দ্র রায়
রিয়াজুল হক সাগর, রংপুর।
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের প্রচলিত আইনে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার সম্ভব। তাই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা। দেশের জনগণ ১৫ বছর ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তাই জনগণের ভোট দেয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
বুধবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপুতিতে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ে ১ম ধাপ পূরণ হলেও, নির্বাচনের মাধ্যমে চুড়ান্ত বিজয় অর্জিত হবে। তাই নির্বাচন বিলম্ব না করে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে।
প্রধান উপদেষ্টারনির্বাচন নিয়ে যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে আমরা বিশ্বাস রাখতে চাই। তবে প্রধান উপদেষ্টার নির্বাচন দেওয়ার আশ্বাস বানচালের চেষ্টা করতে পারে। এজন্য আমাদের সবাইকে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলেন। শহীদদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় বিএনপি। সেই দায়িত্ব আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দিবে সেই বিশ্বাস রয়েছে। এসময় তিনি শহীদ আবু সাঈদের সম-অধিকারের স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক. জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে আলোচনা শেষে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়। বিজয় শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!