- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ০২:৩৭ পিএম
জলবায়ু ন্যায্যতা ও নিরাপদ উপকূলের দাবিতে বরগুনায় মানববন্ধন
সোহাগ হাওলাদার, বরগুনা:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত উপকূলীয় মানুষের নিরাপদ জীবন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বরগুনা শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এবং লিডার্সের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-তরুণী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী না হলেও এর সবচেয়ে ভয়াবহ প্রভাব তাঁদেরই বহন করতে হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বসতভিটা, কৃষিজমি ও জীবিকা। বিশেষ করে নারীরা বিশুদ্ধ পানির সংকট ও খাদ্যনিরাপত্তাহীনতায় বেশি ভুগছেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও মানবাধিকারের প্রশ্ন। তাই জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ আদায় এবং জলবায়ু তহবিলের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তাঁরা উপকূলীয় এলাকায় মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু অভিযোজন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য দেন সাংবাদিক জাহাঙ্গীর কবীর মৃধা, মো. বনি আমিন, মো. সজিব হোসেন, ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।
বক্তারা আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলবাসীর সংকট ও দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে জলবায়ু তহবিল, অভিযোজন কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
সেভেন-আপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক উপাদান পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!