- প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ০৯:৪৯ পিএম
জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগরপ্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় সারা দেশের ন্যায় জিয়ানগর উপজেলায় ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।
এ বছর উপজেলায় মোট ৮৬৪ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও ২৩ জন অনুপস্থিত ছিল।
প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান জানান, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!