- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১০:৪৮ পিএম
জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) হিজলা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা।
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম স্বেচ্ছাসেবী ও অনলাইনভিত্তিক প্রচার সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর বরিশাল জেলা শাখার সভাপতি ওয়াসিম মৃধা এবং সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হিজলা উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ০৮/১০/২০২৫ তারিখে (স্মারক নং- জেডসিএফ/বরিশাল/৬৫০/৪০) এই কমিটি অনুমোদিত হয় এবং ১২/১০/২০২৫ তারিখে তা প্রকাশ করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ রোকনুজ্জামান খান (উজ্জ্বল)-কে আহ্বায়ক এবং শফিকুল ইসলাম শফিক-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে আরও ১৫ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটি জিয়া সাইবার ফোর্সের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে এবং সাইবার স্পেসে জাতীয়তাবাদী শক্তির বার্তা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।সংগঠনের নেতারা আরো জানান, হিজলার তরুণ সমাজকে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সচেতনতা ও অনলাইন ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক সমাজ উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে হিজলার তরুণদের সাইবার ট্রেনিং ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!