- প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৫ পিএম
ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল চাচির, অভিযুক্ত ভাতিজা পলাতক
সোহাগ হাওলাদার, বরগুনা:
বরগুনার পাথরঘাটা উপজেলায় কথা কাটাকাটির জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার প্যাদার মেয়ে ও মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আঃ সালাম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আল আমিনের ছোট ভাইয়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পিয়ারা বেগম সেখানে গেলে আল আমিন উত্তেজিত হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন পিয়ারা বেগম।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনরা ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়েছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ওসি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (প্রতিনিধি) বিক্রম আকাশ :সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন-এমপি বলেছেন, রাজনীতি আমার...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় আবদুল গনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!