- প্রকাশিত: ১১ মে ২০২৬ ০৬:০৪ পিএম
জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ| “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা প্রদান করা হয়|
আজ সোমবার (১১ মে) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা| অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন| শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফল অংশগ্রহণের ভিত্তিতে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়|
সম্মাননা গ্রহণকালে অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা বলেন, এই অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল| তিনি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন|
এই অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে| স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলও এ সাফল্যে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে| #
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!