- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫ ১১:১১ পিএম
জবি প্রেসক্লাবের সহ-সভাপতি হলেন কেশবপুরের শাহরিয়ার
মো. ইসমাইল।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের কেশবপুরের সন্তান ও ঢাকা টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।
শেখ শাহরিয়ার হোসেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শেখ শাহরিয়ার হোসেন বলেন, “আমাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য জবি প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করব সংগঠনের ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কথা তুলে ধরতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে সবসময় সক্রিয় থাকতে চাই।”
প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, “সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটিতে আরও রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী, অর্থ সম্পাদক সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে লিমন ইসলাম ও জুনায়েদ মাসুদ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!