- প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ০২:৫১ পিএম
জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের বরগুনা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
বরগুনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের বরগুনা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক পৌর শ্রমিক দলের সদস্য সচবি মোঃ জুলফিকার আলীকে আহবায়ক, পৌর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন মিরাজকে সিনিয়র যুগ্ন আহবায় ও মোঃ আবুল বাশারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ( গত ২৬ জুন) বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ জহির রায়হান ও সদস্য সচিব আফজাল হোসেনের স্বাক্ষরে এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের বরগুনা জেলা নতুন আহবায়ক কমিটি গঠিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কমিটির আহবায়ক মোঃ জুলফিকার আলী বলেন, দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলের জন্য কাজ করে যাবো। আজ আমাকে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের বরগুনা আহবায়কের দ্বায়িত্ব দেওয়ায়। আমি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ জহির রায়হান ও সদস্য সচিব আফজাল হোসেনকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে সাথে নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বরগুনায় কাজ করে যাবো । আমি কোনদিন অন্যায়ের সাপোর্ট করিনি ভবিষ্যৎ করবো না। সবাই আমার জন্য দোয়া করবেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!