- প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ০৯:২২ এএম
জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে শিহাব - আবিদ
যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাকিব হাসান শিহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এস এম আবিদ হাসান।
বুধবার (২২ অক্টোবর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু হুরাইরা, মোঃ আল আমিন ও খালিদ আল মাশফিক, যুগ্ম-সাধারন সম্পাদক আতিকুর রহমান এবং মোঃ আরেফিন হাসান অমি , সাংগঠনিক সম্পাদক সাকিবুর রহমান খান এবং আব্দুল্লাহ আল ফাহিম , কোষাধ্যক্ষ মোঃ তৌকির আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ মোসাঃ আরিফুন নাহার অর্নি, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন রুপম, জনসংযোগ সম্পাদক শাহারিয়ার হাসান শাফিন, প্রধান ক্রিয়েটিভ টিম সম্পাদক আব্দুর রহিম, ইভেন্ট কো-অর্ডিনেটর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহকারী ইভেন্ট কো-অর্ডিনেটর সম্পাদক প্রাপ্তি দেবনাথ। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য মিকোওরিন আরা মিনহা, মোঃ মিনহাজুল ইসলাম, রবিউল ইসলাম শিমুল, ফারদিন ইবনে করিম সামি, অরিত্র বিশ্বাস, শুভ শোম, শাহারিয়ার হোসেন সানি, অপূর্ব দেবনাথ, কাপিল রঞ্জন দাস, মুহতাসিম তাসফিয়া মাহিন, উম্মে মারিয়াম জেবা, মোঃ নাহিদ হাসান, জামায়েল সাদাত সামি, উম্মে আনিকা আক্তার জয়া এবং মোঃ নুর হাসান সায়েম।
জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শিহাব বলেন, জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি সবসময়ই বিশ্ববিদ্যালয়ে একটি সৃজনশীল ও অনুপ্রেরণামূলক সংগঠন হিসেবে কাজ করে আসছে। সংগঠনের এই গৌরবময় যাত্রাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে আমি নিষ্ঠা, সহযোগিতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাব। আমি বিশ্বাস করি সকলে একসঙ্গে কাজ করলে জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি আরও এগিয়ে যাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেশব্যাপী গর্বের সঙ্গে উপস্থাপিত হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!