- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ০৭:০৯ পিএম
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন অবৈধভাবে ডৌয়াতলা বাজারে স্থানান্তরের অভিযোগে প্রতিবাদ সভা
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের সম্প্রসারিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন অবৈধভাবে ডৌয়াতলা বাজারে স্থানান্তরের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে গুদিঘাটা বাজারসংলগ্ন কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পান্না।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. ইউসুফ আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হেমায়েত মৃধা, সাবেক ইউপি সদস্য মো. বাদল মিয়া এবং ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বাক্ষরযুক্ত একটি রেজুলেশন আদালতে দাখিল করেছেন। রেজুলেশনে দাবি করা হয়েছে, গুদিঘাটা বাজার এলাকায় বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল বা বাজার নেই যা সম্পূর্ণ মিথ্যা।
বক্তারা আরও বলেন, ডৌয়াতলা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত গুদিঘাটা বাজারে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপিত হলে পুরো ইউনিয়নের জনগণ সমানভাবে সেবা পাবেন। তারা গুদিঘাটা বাজারেই ভবন স্থাপনের দাবি জানিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনের তীব্র প্রতিবাদ জানান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!