- প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ০৮:২৯ পিএম
ইস্যু : অধিকার ও ন্যায়বিচার জেলে নারী ও সাংবাদিকদের মধ্যে গোলটেবিল বৈঠক
অধিকার ও ন্যায়বিচার ইস্যুতে মিডিয়া সাংবাদিক স্থানীয় কর্তৃপক্ষ এবং জেলে নারীদের মধ্যে গোলটেবিল সংলাপ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি বরিশাল কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির উপ-পরিচালক মো: হান্নান মিয়া। রিপোর্ট একাত্তর ডটকমের হেড অফ করেসপন্ডেন্ট সাংবাদিক সাইদুর রহমান পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো মনিরুজ্জামান, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজি রাব্বি ও মাই টিভির ব্যুরো প্রধান পারভেজ রাসেল। এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস স্বাগত বক্তব্য ও চন্দদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামিয়া আলী এবং সামাজিক উন্নয়ন সংস্থা সাস’র নির্বাহী পরিচালক রাশেদ খান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় জেলে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবী করেছেন। তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা আরো বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন। সভায় আরো উপস্থিত ছিলেন চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির মোহম্মদ আলী জীবন, রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ড গৌরব কর্মকার, সামাজিক উন্নয়ন সংস্থা’র অ্যাডভোকেসি স্পেসালিস্ট মো: সাহফুর বকতিয়ার, চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড ফ্যাসিলেটেটর নিপা রানী ও আসমানি পারভিন। জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয় এই সভায়। নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন’র অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট একাত্তর ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!