- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ০৬:৫৫ পিএম
ইন্দুরকানীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি:
“জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫” উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত নানা আয়োজনে পালিত হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়। র্যালি শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহিউদ্দিন। পরে খামারিদের প্রতিনিধি বক্তব্য দেন এবং বিশেষ অতিথিরা প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন,
“দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন খামারিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহিউদ্দিন। বিকাল ৪টায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খামারিদের জন্য ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, স্কুল ফিডিং কার্যক্রম, সচেতনতা প্রচারণা এবং আলোচনা সভাসহ নানা আয়োজন রাখা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে ইন্দুরকানী উপজেলা চত্বরে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!