- প্রকাশিত: ২৪ জুন ২০২৫ ০৮:২৩ পিএম
ইন্দুরকানীতে এসডিএফ স্টেকহোল্ডার কর্মশালা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের ইন্দুরকানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) উপজেলা প্রশাসনের সভাকক্ষে এসডিএফ-এর ৫ নম্বর ইন্দুরকানী ক্লাস্টারের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা এবং বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজ আল মামুন।
কর্মশালায় এসডিএফ-এর কার্যক্রম, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এসডিএফ কীভাবে গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্রদের জীবনমান উন্নয়নে কাজ করছে এবং বিভিন্ন সহায়তা দিচ্ছে তা তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটি সমাজের দরিদ্র, কম সুবিধাভোগী জনগণের শিক্ষা, পরিবেশ, কৃষি, মানবাধিকারসহ সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে—এ কথাও কর্মশালায় উঠে আসে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো: জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!