- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০৫:৩২ পিএম
ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রভাবশালী যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ সাবেক সভাপতি এবং চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওর্য়ার্ডের ইউপি সদস্য ।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরণ আইনে একাধিক মামলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!