- প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ০৩:৪৪ পিএম
ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মোঃ ফরিদ আহম্মেদ সভাপতি, আঃ রাজ্জাক হাওলাদার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে এইচ এম ফারুক হোসাইন নির্বাচিত হন। উপজেলার পাচটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বালিপাড়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে ইউনিয়ন কমিটি না হওয়ায় এই ইউনিয়নটির কাউন্সিলরদের ভোটাধিকার স্থগিত রাখা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন,সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান ও সাইদুল ইসলাম কিসমত,এ্যাড আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লীন,ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল মঞ্জু সুমন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু মিয়া প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!