- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ১২:২২ পিএম
হজ্ব পালনে মক্কায় রওনা,পৌরবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা ও মেয়র প্রার্থী আকবর হোসেন হাওলাদার
ভোলা প্রতিনিধি:
পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র প্রার্থী ও বিএনপি নেতা আকবর হোসেন হাওলাদার। হজ যাত্রার আগে তিনি পৌরবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন।
গত ১৬ মে শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে BG-331 ফ্লাইটে সপরিবারে হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেন তিনি। হজে যাওয়ার আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি সবার কাছে দোয়া চান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন,
“প্রিয় স্বজন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের মেহেরবানীতে আজ ১৬/০৫/২০২৬ ইং শনিবার ১২.৩৫ মিনিটে BG 331 এ হজ্ব পালনের জন্য সপরিবারে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছি। হজ্বের মতো এই পবিত্র ও কঠিন ইবাদতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করছি। আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সকলের দোয়া ও শুভকামনা আমার পাথেয়। আল্লাহ যেন আমাদেরকে সহিহ-সালামতে হজ্ব সম্পন্ন করার তাওফিক দান করেন।”
হজ যাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আকবর হোসেন হাওলাদার বলেন,
“মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি পবিত্র হজ পালন করতে যাচ্ছি। বোরহানউদ্দিন পৌরবাসী সবসময় আমার পাশে ছিলেন। আমি দেশ, জাতি এবং পৌরবাসীর সুখ-শান্তি, উন্নয়ন ও কল্যাণের জন্য বিশেষভাবে দোয়া করবো। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এবং আমাদের দেশকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।”
তার হজ যাত্রাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ তার সুস্থভাবে হজ পালন শেষে দেশে ফিরে আসার জন্য দোয়া কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!