- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১০:৪০ পিএম
হিন্দু পরিবারকে পেটানোর অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর স্বামী-ছেলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় রোববার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড লাখেরাজ কসবা গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা দশরাত দাস অভিযোগ করে বলেন, বসতবাড়ির ২ শতক জমি নিয়ে আমাদের সঙ্গে প্রতিবেশি আওয়ামী লীগ নেত্রী ছবি আক্তারের স্বামী আহাদুলের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ওই জমি দখলের জন্য বিভিন্ন সময়ে আমাদের ওপর হামলা চেষ্টা চালিয়ে আসছে আহাদুল। সেই ধারাবাহিকতায় রোববার কোন কারন ছাড়াই জমি দখলের জন্য আহাদুল এবং তার স্ত্রী ছবি আক্তার, ছেলে সিয়াম, ভাতিজা নাদিম আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমি সহ আমাদের পক্ষের মোট চারজন আহত হই। আহতদের মধ্যে গুরুত্বর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে আহাদুলের নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!