শিরোনামঃ

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারী আটক



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।


আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আটক সুলতানা খাতুন ওরফে আসমা (৩৫) ও ফাহিমা বেগম (৪৮)। তারা দুজনই খুলনার দৌলতপুরের পশ্চিম সেনপাড়ার বাসিন্দা। 


প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ জানায়, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে উদ্ধার করা গাঁজাসহ আটক দুই নারীকে আইনগত ব্যবস্থা নিতে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?