- প্রকাশিত: ৫ জুন ২০২৬ ০৬:৪০ পিএম
হিজলায় গ্রেপ্তার হলেন ইউপি চেয়ারম্যান শাজাহান, সকল মহলে নিন্দার ঝড়।
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান তালুকদার কে গ্রেফতার করেছে হিজলা থানা পুলিশ। নিন্দার ঝড় উঠেছে সকল মহলে। ৬ জুন রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সরকারি মুলাদী কলেজের সাবেক উপাধ্যক্ষ শাজাহান তালুকদার কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব প্রদান করেন হিজলা থানা অফিসার ইনচার্জ সোলায়মান হোসেন। সচেতন মহল বলছে শাজাহান তালুকদার লোভ লালসার ঊর্ধ্বে থাকা একজন মানুষ। দুইবারের ইউপি চেয়ারম্যান সহ সামাজিক নানা সংগঠনের সাথে যার সুসম্পর্ক রয়েছে। এমন একজন মানুষকে নেক্কারজনকভাবে গ্রেফতার করা উচিত হয়নি। আবার অনেকে বলছেন যে মানুষটার বিরুদ্ধে কোন ধরনের মামলা নেই আজকে তাকে চাঁদাবাজিও লুটপাট মামলায় আসামি করে চালান দেওয়া হয়েছে। এতে প্রমাণ করে যোগ্য ভদ্র বিনয়ী মানুষকে রাজনীতি থেকে সরে যেতে হবে। সচেতন মহলের একাধিক ব্যক্তি বলেন মিথ্যা বানোয়াট ও প্রহসনমূলক মামলা ছাড়া আর কিছুই না। উপাধ্যক্ষ শাজাহান তালুকদার কোন মামলার এজাহারভুক্ত আসামি কিনা এমন প্রশ্নের উত্তরে অফিসার ইনচার্জ (ওসি) বলেন কোন মামার আসামি ছিল না তাকে একটি পেন্ডিং মামলার সন্দেহ জনক আসামি করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু জমাদ্দার এর...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!